cropped-logo-School-number-01309126797-1.jpg

জাহানাবাদ উচ্চ বিদ্যালয়

Jahanabad High School

প্রতিষ্ঠানের গল্প


জ্ঞান দক্ষতার পাশাপাশি প্রযুক্তির উৎকর্ষের কারনে পরিবর্তনশীল বিশ্ব প্রতিনিয়ত বদলে যাচ্ছে জীবন ও জীবিকা। চতুর্থ শিল্পবিপ্লব পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ কর্মসংস্থান এবং জীবনযাপন প্রনালীতে পরিবর্তন আসছে সেইলক্ষে এলাকার শিক্ষা বিস্তারে জাহানাবাদ গ্রামে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পশ্চিম কোনে সিডস স্টোরের পাশে এলাকার সম্মানিত ব্যক্তিবর্গের সহযোগিতা ও মতামতের ভিতিত্তে জাহানাবাদ গ্রামে উচ্চ বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত গৃহিত হয় অধিবেশন নং ০১/৯২ তাং ০২/০৯/১৯৯২ ইং। বিদ্যালয়ের নাম হবে “জাহানাবাদ উচ্চ বিদ্যালয়”। সভায় সভাপতিত্ব করেন জনাব, অধ্যক্ষ মোঃ আনিছুর রহমান গ্রাম -নওনগর , পোঃ জাহানাবাদ, মোহনপুর, রাজশাহী।

জমিদানঃ বিদ্যালয়টি জাহানাবাদ মৌজার হাল দাগ নং-৩০৪০, ৩০৪১ নং দাগেচাটাই বেড়া ও টিনের ছাউনি দ্বারা শ্রেণিকক্ষ গুলি নির্মান করা হবে মর্মে সিদ্ধান্ত গৃহিত হয়। বিদ্যালয় তৈরীতে জমিদান করার সিদ্ধান্ত হয় ।

জমিদানকারী সম্মানিতসদস্য হলেনঃ

(০১) জনাব, মোঃ মহির উদ্দিন শাহ , জাহানাবাদ 
(০২) জনাব, মোঃ জহির উদ্দিন শাহ ,জাহানাবাদ 
(০৩) জনাব, মোঃ আব্দুস সালাম স¦র্নকার ,জাহানাবাদ 
(০৪) জনাব, মোঃ শামসুল ইসলাম, জাহানাবাদ  
(০৫) জনাব, মোঃ আঃ রহিম প্রাং, জাহানাবাদ 
(০৬) জনাব, খোঃ মিজানুর রহমান, জাহানাবাদ 
(০৭) জনাব, মোঃআঃকাদের (অধ্যক্ষ),জাহানাবাদ 
(০৮) জনাব, মোঃ কছিম উদ্দিন শাহ, জাহানাবাদ
(০৯) জনাব, মোঃ নাজিম উদ্দিন আহম্মেদ, জাহানাবাদ 
(১০) জনাব মোঃ গোলাম মোস্তফা, জাহানাবাদ 
(১১) জনাব মোঃ ঘুকরা সরকার, জাহানাবাদ 
(১২) জনাব  মোঃ লুৎফর রহমান, জাহানাবাদ 
(১৩) জনাব খোন্দকার সাইদুল ইসলাম, জাহানাবাদ 

সহআরো অনেকে আর্থিক ভাবে অনেকে বিদ্যালয় প্রতিষ্ঠানে  দান করেছেন । তাদের জনাব, খোঃ আঃ হান্নান, খোঃ শামসুল ইসলাম,আঃ হামিদ শেখ, জনাব আবুল কাশেম মিয়া, জনাব নরুল ইসলাম সরদার (বাদেহাজরাপাড়া ) জনাব, মোঃ মনছুর রহমান (বিরহী),আঃ সাত্তার সরকার, মোঃ মোবারক আলী মেম্বার (বাদে হাজরা পাড়া ) সহ আরো অনেকে ।

উদ্দোক্তা: খোঃ জাইদুল ইসলাম। প্রতিষ্ঠানটি স্থাপনের তারিখঃ ২১/১১/১৯৯২ ইং, স্থাপিত-১৯৯৩ ইং, মুল কার্যক্রম শুরু  ১৯৯৫ ইং সাল । ১৯৯৫ ইং সালে বিদ্যালয়ে ভর্তিকৃত মোট ছাত্র/ছাত্রীর সংখ্যা ছিল ৪৩৪ জন ,বেতন ছিল শ্রেনিওয়ারী ৬ষ্ঠ -১০ টাকা, ৭ম -১২ টাকা ,৮ম -১৫ টাকা, ৯ম-২০ টাকা মাত্র ।

বিদ্যালয় প্রতিষ্ঠাকালিন কমিটির সদস্যগন হলেন :

(০১)	জনাব, খোঃ মিজানুর রহমান  (সভাপতি )
(০২) জনাব, মোঃ অধ্যক্ষ আঃ কাদের (সেক্রেটারী )
(০৩) জনাব, খোঃ শামসুল ইসলাম (সদস্য) 
(০৪)	জনাব, নাজিম উদ্দিন আহম্মেদ (সদস্য) 
(০৫) জনাব, মোঃ নরুল ইসলাম সরদার (সদস্য) 
(০৬) জনাব, মোঃ আব্দুস সাত্তার সরকার (সদস্য)
(০৭)	জনাব, মোঃ মহির উদ্দিন শাহ (কোষাধাক্ষ্য ) 
(০৮) জনাব, মোঃ আব্দুস ছামাদ মোল্লা (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক )
১৯/১২/১৯৯২ ইং অধিবেশনের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষক/কর্মচারী নিয়োগ দেওয়া হয় :

মোঃ আব্দুস ছামাদ মোল্লা (প্রধান শিক্ষক ) 
নিয়োগ যোগদানঃ ০১/০১/১৯৯৩ ইং
পিতাঃ মৃত: ময়েজ উদ্দিন মোল্লা
গ্রামঃ পুরপাড়া, পোঃ জাহানাবাদ 
মোহনপুর, রাজশাহী।

মোঃ আঃ ওদুদ পিয়াদা ( সহকারী শিক্ষক )
যোগদানঃ ০১/০১/১৯৯৩ ইং
গ্রামঃ নওনগর, পোঃ জাহানাবাদ 

খোন্দকার জহুরুল ইসলাম( সহঃ শিঃ )
যোগদানঃ ০১/০১/১৯৯৩ ইং
গ্রামঃ জাহানাবাদ, পোঃ জাহানাবাদ


মোঃ আবু বকর সিদ্দিক (সহঃ শিঃ)
যোগদানঃ ০১/০১/১৯৯৩ ইং
গ্রামঃ জাহানাবাদ, পোঃ জাহানাবাদ

মোঃ রফিকুল ইসলাম  (সহঃ শিঃ) 
যোগদানঃ ০১/০১/১৯৯৩ ইং
গ্রামঃ জাহানাবাদ , পোঃ জাহানাবাদ

মোঃ নাদের আলী প্রাং  (সহঃ শি )
গ্রামঃ জাহানাবাদ, পোঃ জাহানাবাদ

মোঃ আবদুল মালেক মোল্লা (সহঃ শিঃ) 
গ্রামঃ চান্দোপাড়া ,পোঃ জাহানাবাদ
মোঃ আব্দুল জলিল (সহঃ শিঃ) 
গ্রামঃ রামপুর পাথার, বাগমারা

খোঃজাইদুলইসলাম (অফিসসহকারী)
গ্রামঃ জাহানাবাদ, পোঃ জাহানাবাদ

মোঃইব্রাহিম হোসেন (অফিসসহায়ক) 
গ্রামঃ জাহানাবাদ, পোঃ জাহানাবাদ

বিদ্যালয়টি ০১/০১/১৯৯৭ ইং সালে প্রথম এম.পি.ও  ভুক্ত হলে ৩ জনশিক্ষক  ও ২ জনকর্মচারী এম .পি ও  ভুক্ত হন । বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেনি পর্যন্ত দুটি করে শাখা রয়েছে । মানবিক, ব্যবস্যায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগ চালু রয়েছে । ২০২০ সাল থেকে ২টি ট্রেড জেনারেল ইলেকট্রনিকস ও কম্পিউটার  এন্ড ইনফরমেশন টেকনোলজি চালু আছে । বর্তমানে ১৯ জন শিক্ষক ও কর্মচারীসহ সর্বোমোট ২৫ জন কর্মরত আছে এবং সবাই এমপিও  ভুক্ত ।